বিজয় বার্তা ২৪ ডট কম
করোনায় নারায়ণগঞ্জে বাড়ছে মৃত্যু বাড়ছে আক্রান্ত। গত ২৪ চব্বিশ ঘন্টায় ৩৯৮ জনের নমুনা সংগ্রহের মধ্যে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত চব্বিশ ঘন্টায় বন্দর উপজেলায় ৭০ বছরের এক বৃদ্ধ করোনায় মারা গেছেন। নারায়ণগঞ্জে করোনা সংক্রমনের হার দাড়িয়েছে ২৮.১৪ ভাগ। জেলায় করোনায় মোট আক্রান্ত ১৪৪৫২ জন ও মোট মৃত্যু ২২৫ জন। এছাড়া জেলায় ৮৭১ জন সহ মোট ১৩৩৫৬ জ করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

