বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যু ১৯৫ জন। জেলায় নতুন করে ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্ত ১১৮৬১ জন।
আজ বৃহষ্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ২২২ জনের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩৯ জন নতুন শনাক্তসহ মোট রোগী ১১ হাজার ৮শত ৬১ জন। মোট মৃত্যু হয়েছে ১৯৫। নতুন করে ৮১ জন সহ এ যাবৎ সুস্থ হয়েছেন মোট ৯ হাজার ৫শ ৯৬ জন।

