বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবিরের আমন্ত্রণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক আজ নারায়ণগঞ্জ জেলা পৌর স্টেডিয়াম, শহিদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামসহ জেলার সকল স্টেডিয়াম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামোর সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। নারায়ণগঞ্জ জেলা পৌর স্টেডিয়ামকে আউটডোর-ইনডোরসহ আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক জেলা স্টেডিয়ামে রূপান্তরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে শহিদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামকেও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ-সুবিধা সম্বলিত স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নারায়ণগঞ্জের ক্রীড়া উন্নয়নে এ উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
