বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ ১৮ মাস পর নারায়ণগঞ্জে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার সাটিয়ে “জয় বাংলা” স্লোগান দেয় দলটির কয়েকজন নেতাকর্মী।
বুধবার দুপুর ২ টার দিকে শহরের ২ নং রেল গেইট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে তাদের স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনার একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি দেখা যায়, আজ দুপুর ২ টার দিকে
নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির পাঁচ জন কর্মী সমর্থক শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত একটি ব্যানার সাটিয়ে দেয়। ব্যনারটিতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর কার্যালয় শাখা নারায়ণগঞ্জ লেখা রয়েছে। এসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আসবে বলে স্লোগান দিতে দেখা যায় তাদের। কার্যালয়টির সামনে লোকজন জড়ো হতে শুরু করলে দলটির নেতাকর্মীরা সেখান থেকে দ্রুত সটকে পড়েন। পরে কার্যালয়ের সামনে তাদের সাটানো ব্যানারটি খোলা ফেলা হয়। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
গত ২০২৪ সালের জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে আগুন দিয়ে ভাংচুর করে ধ্বংসস্তবে পরিনত করে আন্দোলনকারী ছাত্র জনতা। এর পর থেকে আওয়ামীলীগ কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় বন্ধ পড়ে রয়েছে।
