বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ সিনিয়র দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন বলেছেন, আমি নারায়ণগঞ্জ আইনজীবীদের স্যালুট জানাই।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জ বার ভবনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, কারন আমি যেদিন নারায়ণগঞ্জে যোগদান করি এর পরপরই প্রধান বিচারপতি নারায়ণগঞ্জে আসেন। আমি নারায়ণগঞ্জ আইনজীবীদের স্যালুট জানাই । কারন আমি যেদিন নারায়ণগঞ্জে যোগদান করি এর পরপরই প্রধান বিচারপতি নারায়ণগঞ্জে আসেন । তখন সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছিল । বিচার বিভাগের কিছু অসাধু ও দূর্নীতি বাজ অফিসারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান । পরে প্রধান বিচারপতি এক মাসের মধ্যে তাদেরকে নারায়ণগঞ্জ থেকে অপসারণ করে। আমি আইনজীবীদের এই প্রতিবাদ ধন্যবাদ জানাই ।
তিনি আরো বলেন, আইনজীবীদের সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে । যদি আইনজীবীরা আমাদের পাহাড়া দিয়ে রাখে তাহলে কোন অসাধু কর্মকর্তা থাকতে পারবে না । আর বিচার বিভাগের সুনাম অক্ষুন্ন রাখতে হলে বিজ্ঞ আইনজীবীদের কাজ করতে হবে
তিনি আরো বলেন, আইনজীবীরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমার যদি কোন সুযোগ থাকে আমি যেখানেই থাকি আইনজীবীদের সাহায্য করব । সবাই আমার পরিবার ও আমার জন্য দোয়া করবেন আগামী দিন গুলো যাতে করে সুন্দর ভাবে কাঁটাতে পারি আর আমিও সবাই জন্য দোয়া করি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মোঃ শহিদুল ইসলাম, জেলা বিজ্ঞ নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত আমজাদ হোসেন খোকান, পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি এড. আব্দুল রশিদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, সাবেক পিপি এড. আসাদুজ্জামান, সিনিয়র আইনজীবী এড. আমিনুল ইসলাম , এড. নুরুল হুদ , এড. নজরুল ইসলাম মাসুম, এড. মশিউর রহমান শাহীন, এড. মোঃ শরীফ হোসেন , এড. আনোয়ার প্রধান, আশরাফুল সিরাজী রাসেল, এড. মোঃ আলী, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. সোহেল মিয়া, এড. মোঃ বেলায়েত হোসেন, এড. আবুল বাশার রুবেল, এড. হাসিবুল হাসান রনি, এড. আলী আকবর সহ অনেকেই ।
পরে জেলা আইনজীবী সমিতির পক্ষে থেকে জেলা বিজ্ঞ সিনিয়র দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন কে ফুলেল শুভেচ্ছা মাধ্যমে বিদায় সংবর্ধনা জানানো হয়।
