বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপির এমপি প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আর একটি আসনে এনসিপির এমপি প্রার্থী বিজয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো: নজরুল ইসলাম আজাদ,নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলির প্রার্থী আব্দুল্লাহ আল আলামিন ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আবুল কালাম বিজয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জের ৫টি আসনের চূড়ান্ত ফলাফল:
নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ): মোট ভোট কেন্দ্র: ১২৯টি প্রাপ্ত ফলাফল: ১২৯টি। ১. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া_বিএনপি _ ধানের শীষ: ১,৫৬,৩৫৮টি ও ২. মো: আনোয়ার হোসেন মোল্লা_বাংলাদেশ জামায়াতে ইসলামী_দাঁড়িপাল্লা: ৯১,৬৯০ ভোট পেয়েছেন
নারায়ণগঞ্জ-২: আসন আড়াইহাজার- মোট ভোট কেন্দ্র: ১১৮টি প্রাপ্ত ফলাফল: ১১৮টি। ১. অধ্যাপক মো: ইলিয়াছ মোল্লা _বাংলাদেশ জামায়াতে ইসলামী_দাঁড়িপাল্লা: ৮২৯৮৭ ও ২. মো: নজরুল ইসলাম আজাদ_বিএনপি_ধানের শীষ_১,২৫,০৬৩ ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৩: আসন সোনারগা-সিদ্ধিরগঞ্জ) মোট ভোট কেন্দ্র: ২১০টি প্রাপ্ত ফলাফল: ২১০টি। ১, আজহারুল ইসলাম মান্নান_বিএনপি_ধানের শীষ_১,৫৫,৪০০ ও ২. ইকবাল হোসেন ভূঁইয়া_বাংলাদেশ জামায়াতে ইসলামী_দাঁড়িপাল্লা_১,৩৪,৯১৮ ভোট পেয়েছেন
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সদর উপজেলার ইউনিয়ন)
মোট ভোট কেন্দ্র: ১৭৭টি প্রাপ্ত ফলাফল: ১৭৭টি। ১. আব্দুল্লাহ আল আলামিন_জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)_শাপলা কলি: ১০৬১৭১ ও ২. মনির হোসাইন কাসেমী_বিএনপি জোট/জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ_খেজুর গাছ: ৮০৬১৯ ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ আসন (সদর ও বন্দর) মোট ভোট কেন্দ্র: ১৬৩টি প্রাপ্ত ফলাফল: ১৬৩টি। ১. আবুল কালাম_বিএনপি_ধানের শীষ: ১,১৪,৭৯৯
২. এ বি এম সিরাজুল মামুন_খেলাফত মজলিস_দেয়াল ঘড়ি: ১,০১,১৯৬ ভোট পেয়েছেন।
