বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে শহরের নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী ভবনে নারায়ণগঞ্জ-৫ আসনের সকল রাজনৈতিক দলের প্রার্থী ও সাংবাদিক, আইনজীবী, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
গোল টেবিল বৈঠকে উন্মুক্ত আলোচনায় প্রার্থীদের উদ্দ্যেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে নদী রক্ষা, সবুজ নগরায়ন সহ পরিবেশ রক্ষায় শুধু প্রতিশ্রুতির মধ্যে থাকলে চলবে না। প্রার্থীরা নির্বাচিত হলে প্রতিশ্রুতির দায়বদ্ধতায় পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।
এমসয় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীরা জনগনের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়ে বলেন, দুর্নীতি ও সদিচ্ছার অভাবে পরিবেশ আইন বাস্তবায়ন হচ্ছে না। সবুজ নগরায়ন সহ পরিবেশ রক্ষায় সকলকে সাথে নিয়ে কাজ করে প্রতিশ্রুতির বাস্তবায়ন করা সম্ভব বলে জানান তারা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটি সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।

