BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জে নিখোঁজ স্বর্ণ ব‌্যবসায়ীর লাশ উদ্ধার

BIjoyBarta24 by BIjoyBarta24
জুলাই ১০, ২০১৮
in সদর থানা
0
নারায়ণগঞ্জে নিখোঁজ স্বর্ণ ব‌্যবসায়ীর লাশ উদ্ধার
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণমার্কেট থেকে নিখোঁজের ২২ দিন পর স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত এগারোটায় স্বর্ণ মার্কেটের পার্শ্ববর্তী আমলাপাড়া এ সি ধর রোড এলাকায় একটি চার তলা বাড়ির নীচ তলার সেফটি ট্যাংক থেকে তিনটি বস্তায় ভর্তি অবস্থায় প্রবীরের পাঁচ টুকরা খন্ডিত লাশ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে, আর্থিক লেনদেনের বিরোধ নিয়ে এই হত্যাকান্ডে ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে নিহত প্রবীরের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার পিন্টু এবং বাপন ভৌমিক নামের এক স্বর্ণ কারিগরকে গ্রেফতার করা হয়েছে। পিন্টু ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটে। তার ফ্লাটেই এ হত্যাকান্ড ঘটেছে বলে ডিবি পুলিশ ধারণা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত এগারোটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আমলাপাড়া এলাকার ঠান্ডা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির নীচ তলার সেফটি ট্যাংক থেকে একে একে তিনটি বস্তায় প্রবীরের পাঁট টুকরা লাশ উদ্ধার করা হয়। এসময় নিহতের স্বজনরা এবং শত শত এলাকাবাসী বাড়ির সামনে এসে ভীড় জমান। লাশের দূগন্ধ ছড়ালে অনেকেই তখন নাকে মুখে রুমাল চেপে ধরেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, গত ১৮ জুন প্রবীর চন্দ্র ঘোষ নিখোঁজ হলে পরিবারের জিডির ভিত্তিতে সদর থানা পুলিশ বিষয়টি তদন্ত করতে থাকে। কিন্তু পুলিশের তদন্তের অগ্রগতি না হলে গত ৫ জুলাই বিষয়টি তদন্তের ভার দেয়া হয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে।

গোয়েন্দা পুলিশ তদন্ত করতে গিয়ে সোমবার সকালে পিন্টু ও বাপন ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃতরা প্রবীর চন্দ্র ঘোষকে হত্যা করে লাশ গুম করেছে বলে স্বীকার করে। পরে তাদের সাথে নিয়ে গোয়েন্দা পুলিশ পিন্টর ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রবীরের লাশ উদ্ধার করে।

তিনি জানান, স্বীকারোক্তিতে আটককৃত দুইজন জানিয়েছে নিখোজ হওয়ার দিন পিন্টু ও বাপন প্রবীরকে পিন্টুর ফ্লাটে নিয়ে আসে। ওই ফ্লাটেই হত্যাকান্ডের পর প্রবীরের লাশ তিন টুকরা করে তিনটি বস্তায় ভরে সেফটি ট্যাংকে গুম করে। আর্থিক লেনদেনের বিরোধের জের ধরেই প্রবীরকে হত্যা করা হয়েছে।

নিহত প্রবীরের পরিবারের স্বজনরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন। প্রবীরের ছোট ভাই সুবীর চন্দ্র ঘোষ এ ব্যাপারে সদর থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করে বলেন, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে প্রবীরকে হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হতো। তিনি সরকারের কাছে এই হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, গত ১৮ জুন রাত সাড়ে নয়টায় নগরীর বালুরমাঠ এলাকার নিজ বাসা থেকে কালিরবাজার এসে নিখোঁজ হন প্রবীর চন্দ্র ঘোষ। রাতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পরদিন ১৯ জুন প্রবীর ঘোষের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন। এ ঘটনার এক সপ্তাহ পর অজ্ঞাত ব্যক্তি প্রবীরের পরিবারের কাছে মোবাইলে ফোন করে মুক্তিপণ বাবদ ১ কোটি টাকা দাবী করে।

এদিকে প্রবীর চন্দ্র ঘোষ নিখোঁজ হওয়ার পর থেকে কালিরবাজার স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পী সংগঠন দোকানপাট বন্ধ রেখে কয়েক দফায় মানববন্ধন, মিছিল ও বিক্ষোভ কমূসূচী পালন করেন। প্রবীরের সন্ধানের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে তারা স্মারকলিপিও দেন।
তবে তাদের অভিযোগ ছিল, পুলিশ বিষয়টিকে আত্মগোপন বলে ধারনা করে ব্রিভ্রান্তিমূলত তথ্য প্রচার করে সঠিক পথে তদন্ত করেনি। পুলিশ যদি বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযথভাবে তদন্ত করতো তাহলে প্রবীর খুন হতো না। হয়তো তাকে জীবিত উদ্ধার করা হসম্ভব হতো।

এ ব্যাপারে মঙ্গলবার বেলা এগারোটায় জেলা পুলশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গণমাধ্যমের কর্মীদেরকে সেখানে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

পরে

সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিথুন গ্রেপ্তার

আগে

ট্রলার ডুবিতে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

আগে
আড়াইহাজারে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

ট্রলার ডুবিতে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.