বিজয় বার্তা ২৪ ডট কম
“সংবাদ, সংযোগে, আস্থায় ও বিশ্বাসে” এই স্লোগানকে ধারণ করে শনিবার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে কেক কেটে দিনটি পালন করা হয়।
জেলা প্রতিনিধি হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
বক্তারা বলেন, সাংবাদিক সমাজে সবসময় ভালো-মন্দের দ্বন্দ্ব ছিল। তারা বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেক সাংবাদিক সরকারের পক্ষ নিয়ে কাজ করেছেন। তবে কিছু সাংবাদিক ছিলেন যারা সত্য বলার কারণে নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, এমনকি অনেকের পত্রিকা বন্ধ হয়ে গেছে। বক্তারা একটি সত্যনিষ্ঠ গণমাধ্যমের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান—যেখানে সংবাদ হবে পক্ষপাতহীন, জনগণের পক্ষে, রাষ্ট্রের কল্যাণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী ও কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি সুলতান মাহমুদ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শিব্বির আহমেদ, ব্যবসায়ী প্রতিনিধি শঙ্কর কুমার সাহাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
