‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের মোট ১২ জন সদস্য গ্রেপ্তার হয়। এদের সবার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হওয়া বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া নিয়মিত অভিযানে আরও ৪০ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
ডেভিল হান্টে গ্রেপ্তাররা হলেন, গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সদস্য মো. রাসেল (৩১), বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. সালাম (৬৬), বন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শাহীন সরকার (৫৫), বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মাসুদ (৩১), আওয়ামীলীগের সক্রিয় সদস্য মো. জসিম উদ্দিন (৪০), ভূলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামীলীগের সক্রিয় কর্মী বাসেদ মিয়া (৪৬), রূপগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলিম সরকার (৫৮), যুবলীগের সক্রিয় কর্মী সাহাদাত হোসেন (৩২) ও মো. সুমন (৩৯), আড়াইহাজার পৌরসভা আওয়ামীলীগের সক্রিয় কর্মী মো. মোতালেব মিয়া (৪০) ও জাহাঙ্গীর আলম রানা (৩৬) সহ মোট ১২ জন।

