বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ হাইস্কুল ৮৫ ব্যাচের ঈদ পুণর্মিলনী ও কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ হাইস্কুল ৮৫ ব্যাচের ছাত্রদের ঈদ পুণর্মিলনী উপলক্ষে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনভর বিরাজ করছিল উৎসব মুখর পরিবেশ।
আলোচনা সভা, প্রবীণ শিক্ষকদের সন্মাননা ক্রেস্ট প্রদান, ৮৫ সালের শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের পরিচিতি পর্ব, স্মৃতি চারণ, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সকলের সর্বসম্মতিক্রমে ৮৫ ব্যাচের ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ৮৫ ব্যাচের ছাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োজিত রাষ্ট্রপতি পদক প্রাপ্ত পরিচালক ( উপসচিব) মো: হামিদ আল মাহবুবকে সভাপতি এবং রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও নারায়ণগঞ্জ কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক আরিফ মিহিরকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্য পদে রয়েছেন সহ-সভাপতি গোলাম মাওলা, মো: হোসাইন মোবারক ও এস এম আলমগীর হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রুমি বাদশা ও ড. সুধীর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকসুদ উল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী জাহিদ আরফান, সাংস্কৃতিক সম্পাদক মো: কাউসার ইমাম, আন্তর্জাতিক সম্পাদক জহির পাটোয়ারী, সমাজ কল্যাণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক মো: শাহজাদা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন, তমাল সরকার, হাসান ফেরদৌস জুয়েল, ফজলুল হক রুমন রেজা, হালিম মোল্লা, মো: শাহআলম, জাকিরুল আলম হেলাল, গোলাম সাদেক তুহিন, ইমরান হোসেন মিঠু, মাহমুদ আনোয়ার, এ্যাড. আলমগীর হোসেন, ডা: মাজহারুল আলম তুহিন, মো: সাবউদ্দিন, মো: জামাল উদ্দিন, মো: আসাদুজ্জামান বাবু, আনিস পিয়াল, ডেবিড, সালেহিন পারভেজ রুমিন, মো: রাশেদ আজিজ মিরন, মো: জহিরুল ইসলাম মিন্টু, মো: নাঈমুল ইসলাম ও মো: আব্দুল্লাহ ইউসূফ সোহেল।
কমিটি গঠনকালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ৭৩ ব্যাচের ছাত্র সাংবাদিক আব্দুস সালাম।
