বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নব নির্বাচিত সভাপতি তানভীর আহমেদ টিটুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কভার ভ্যান ও বাস মিনিবাস মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ।
শনিবার (২৩ ডিসেম্বর ) রাতে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে এই শুভেচ্ছা জানানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, নুরে আলম, মোঃ শাহজাহান, মোঃ টুটুল, মোঃ ফারুক, মোঃ হাবিব, বিল্লাহ হোসেন প্রমুখ ।
উল্লেখ্য শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে নারায়ণগঞ্জ ক্লাবের শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তানভীর আহমেদ টিটু। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ২৯৮ ভোট। ১১টি ভোট বাতিল বলে গণ্য হয়।
