বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে নারায়ণগঞ্জে ১ নভেম্বর থেকে ৬ষ্ঠ বারের মতো চারদিন ব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার সকালে কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর আঞ্চলিক কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর কর কমিশনার রেজাউল করিম চৌধুরী জানান, করদাতা ও সেবা গ্রহীতাদের সুবিধার্থে আয়কর মেলায় রিটার্ণ গ্রহন, অধিক্ষেত্র বুথ, অনলাইন রিটার্ণ গ্রহন বুথ, মহিলা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি ও বয়োজ্যেষ্ঠ নাগরিক করদাতাদের জন্য পৃথক বুথ এবং ব্যাংকের অস্থায়ী বুথসহ মোট ২৫টি বুথের মাধ্যমে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি জানান, গেলো বছর নারায়ণগঞ্জ জেলার ১৩ হাজার করদাতার কাছ থেকে ২ কোটি ১১ লক্ষ টাকা আয়কর আদায় করা হয়েছে। চলতি বছর কর আদায়ের পরিমান ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
