বিজয় বার্তা ২৪ ডট কম
ড. জাফর ইকবালের হত্যা প্রচেষ্টাকারী,ধর্ম অবমানার দায়ে আনিস আলমগীরকে গ্রেফতার,চাকমারানীর উপর হামলাকারীদের বিচার,মঠ মন্দির, গীর্জায় হামলা বন্ধ,ঢাকেশ্বরী মন্দিরের ১৪ বিঘা জমি ফিরিয়ে দেয়া এবং সংখ্যালঘুদের প্রাণের দাবি ৭ দফা ও নির্বাচনী ৫ দফা আদায়ের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ( ১০ মার্চ ) বিকেলে শহরের চায়াড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নারায়নগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ কে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুসলিম, হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ হয়ে এদেশ স্বাধীন করে পাকহানাদার মুক্ত করেছি । কিন্তু দুঃখের বিষয় হলো আজ মসজিদ , মন্দির ও কবরস্থানের জায়গা বেদখল হয়ে যাচ্ছে । একটি চক্র দেশ কে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই উঠে পড়ে লেগেছেন । তারা সংখ্যালঘুদের জায়গা সম্পত্তি অবৈধ ভাবে জোর দখল করছে । তারা বলেন, ফেইসবুক সহ বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ধর্মের নামে মিথ্যাচার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে । ডাঃ জাফর ইকবাল অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী লোক । তার উপর বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীর আমাদের দেবীকে নিয়ে কটাক্ষ করে সংখ্যালঘুদের ধর্মের অবমাননা করছে । তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে । কিন্তু কেনো তাকে গ্রেপ্তার করছে না আমরা তা জানি না । তাই অবিলম্বে তাকে গ্রেপ্তার করে উপযুক্ত বিচারের মুখোমুখি করতে হবে । তারা আরও বলেন, আমাদের নারায়ণগঞ্জে ফতুল্লা নয়ামাটি রশীপাড়া মন্দিরে জোরপূর্বক এনায়েত, লিটন, খোকন সর্ব পিতা মৃত রুস্তম আলী মন্দিরের জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করছে । আমরা তার তীব্র নিন্দা জানাই । আজকে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে সব জায়গায় সংখ্যালঘুদের জায়গা সম্পত্তি অবৈধ ভাবে জোর দখল করছে । আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগরের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই দে, সাংগঠনিক কৃষ্ণ আর্চায, ফতুল্লার সভাপতি রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দরের সভাপতি শংকর কুমার, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক রিপন দাস প্রমুখ ।
এ সময় চাষাড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুই নং রেল গেইট হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত ঘটে ।
