নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ডেসটিনির শীর্ষ কর্মকর্তাদের মুক্তি, জব্দকৃত বাংক একাউন্ট খোলা ও ডেসটিনি পুনরায় চালু করার দাবিতে ডেসটিনির বিনিয়োগ কারী এবং সাধারণ ক্রেতাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
ডেসটিনির নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মাসুদ পারভেজ, জি কে রাসেল, মাসুম ভূঁইয়া, নিজাম হাওলাদার, মনিরুল ইসলাম, বশির আহমেদ ও আবদুল হাই এর নেতৃত্বে ৬৪ জেলা এক সাথে ডেসটিনির এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তরা বলেন, আমরা ডেসটিনির ৪৫ লাখ বিনিয়োগ কারী ও ত্রেতা পরিবেশকদের পক্ষ থেকে আমাদের অসহায়ত্ব, বেকারত্ব, দুরবস্থা ও মানবের জীবন যাপনের জন্য কথা চিন্তা কওে ডেসটিনি খুলে দেওয়ার অনুরোধ করছি । আমরা ডেসটিনির বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতা গন শান্তিপূর্ণ মানব বন্ধন করছি । আমাদের বাচাঁন, আমরা বাঁচাতে চাই আমরা ৪৫ লাখ বিনিয়োগ কারী ও সাধারণ ক্রেতারা আজ অসহায় ভাবে জীবনযাপন করছি । আজ আমরা পথে বসে পড়েছি , আমাদের লক্ষ লক্ষ টাকার বাংক একাউন্ট জদ্ধ। ডেসটিনির প্রতি আমাদের কোন অভিযোগ নেই । আমরা সুন্দর ভাবেই সাধারণ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারী কাজ কাম করছি । প্রায় চার বছর হল এই প্রতিষ্ঠানটি বন্ধ । ডেসটিনি গ্রুপ বন্ধ হওয়ায় আমরা আজ পথের বিক্ষারী মত কষ্টকর জীবন যাপন করতে হচ্ছে । ডেসটিনির বিনিয়োগ কারী এবং সাধারণ ক্রেতাদের উদ্যোগে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোশে তারা বলেন, আপনি ডেসটিনির ৪৫ লাখ পরিবারে প্রায় তিন কোটি মানুষের অভিভাবক । আমরা সবাই আইনের শ্রদ্ধাশীল। আমরা যাহা কিছু করেছি, সব আইনের আওতায় করেছি । মহান সংবিধান আমাদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছে। আপনার কাজে আমাদের সকলের আকুল আবেদন, ডেসটিনির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইন এর আইনী প্রক্রিয়ায় জামিনসহ অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, তা প্রত্যাহার এবং ডেসটিনির ২০০০ লিমিটেড এর নামে এমএলএম এর লাইসেন্স দিয়ে ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশকদের পরিবার পরিজন নিয়ে বেচে থাকার সুযোগ দানে আপনার হস্তক্ষেপ কামনা করছি ।