বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে চট্রগ্রামের এক তরুণীকে ধর্ষণের মামলার ঘটনায় রবিউল হাসান সানি (২৪) কে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তাকে আটক করেছেন সদর মডেল থানা পুলিশ।
এদিকে গত সোমবার দুপুরে ওই তরুণী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, চট্রগ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে ডেকে এনে নারায়নগঞ্জ বিবি রোডে ধর্ষন করেন সানি। ধর্ষনের ১০ ঘন্টার মধ্যে কৌশলে ধর্ষক রবিউল হাসান সানি (২৪) কে গ্রেফতার করা হয়। পুলিশের গ্রেফতার এড়াতে আসামী সানি মাথার চুল ন্যাড়া করে ছদ্ববেশ ধারন করে।
প্রসঙ্গত, ছয়মাস আগে চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিয়ের অনুষ্ঠানে রবিউল ইসলাম সানির সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। তখন থেকেই তাদের সম্পর্ক ছিলো। ঈদের ছুটিতে ৭ জুন (শুক্রবার) সামির দাওয়াতে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আসেন ওই তরুণী। পরে শহরের গলাচিপায় শ্যামলী পরিবহনের কাউন্টারের পাশে একটি রুমে নিয়ে তাকে ধর্ষণ করেন সানি। ঘটনার পর তরুণীকে আরেকটি বাসে করে চট্টগ্রাম পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু তাদের বাকবিতন্ডায় লোকজন জড়ো হলে সানি পালিয়ে যায়। মামলায় ওই ধর্ষণের পেছনে সানির মা ও এক ভাই জড়িত দাবি করা হয়। মামলায় এ তিনজনকে আসামি করা হয়।
