বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। জেলায় গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ৩১১ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন। জেলায় নতুন করে জেলা আদালতের এক বিচারক সহ তার ৭ কর্মচারী ও এক সাত বছরের শিশু সহ ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।৷ জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেন। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ১০৭, মোট আক্রান্ত ৪৭০০ জন ও মোট সুস্থ্য ২৪৭১ জন। জেলায় গত চব্বিশ ঘন্টায় ৪৫৪ জন সহ মোট ২২৩৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নারায়ণগঞ্জ রুপগঞ্জ ইউনিয়নের উত্তর ব্রীজ, দক্ষিন কায়েতপাড়া, পূর্ব কায়েতপাড়া ও পশ্চিম কাঞ্চন পৌরসভা এলাকাকে রেডজোন করে ২১ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষনা করেছেন সরকার। এসব এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। জনগনের চলাচালে কঠোরভাবে নিয়ন্ত্রন করবে পুলিশ। তবে জরুরী পরিষেবা এয়ও সাধারণ ছুটির বাইরে থাকবে আদেশে জানানো হয়েছে। এদিকে এই আদেশের নোটিশ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে এখনো এসে পৌছায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

