বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জেলা ও মহানগর কমিউনিটি পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে শহরের চাষাড়ায় রাইফেল ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এড. হোসনে আরা বাবলী বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। মানুষের মনে এই জেলা সর্ম্পকে অন্য ধারণা থাকলেও এখন এই জেলার ভাবমূর্তি অনেক ভালো এবং জনগনের কাছে গ্রহনযোগ্য। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা পুলিশের এলাকা না হলেও তারা উন্নয়ন এবং মানুষকে সুস্থভাবে বসবাসের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।
তিনি আরো বলেন, এই জেলাতে বঙ্গবন্ধু অনেকবার এসেছেন। আওয়ামীলীগ প্রতিষ্ঠা হয়েছে এই নারায়ণগঞ্জে। বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। তাই এই ঐতিহ্য ধরে রাখার দ্বায়িত আমাদের। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে নারায়ণগঞ্জকে উজ্জল নক্ষত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে।
জেলা পুলিশ সুপার মঈনুল হক’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথির হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, মহানগর কমিউনিটি পুলিশের সভাপতি শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান প্রমুখ।
মঈনুল হক বলেন, জেলা প্রশাসক রাব্বী মিয়াকে আমি আমার আপন ভাইয়ের মতো দেখি। আমরা মনে করি না আমরা বাহির থেকে এসেছি। যতদিন নারায়ণগঞ্জে আছি ততদিন নারায়ণগঞ্জের নাগরিক হিসাবেই কাজ করবো।
তিনি নারায়ণগঞ্জবাসীকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, মায়ানমার মানুষরা নিজেদের দেশে থেকেও পরবাসী হয়ে থেকেছে, আর এখন তারা অন্যদেশে থাকছে। আমাদেরও যেনো এমন অবস্থা না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে।
নিজ দেশে নিজ এলাকায় থেকে মাথাউচু করে যেনো বাচতে পারে তাই সকলকেই মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহবান জানান।

