বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নাসিক ১৩ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে ওয়াসার পানি সরবরাহ নিশ্চিত ও জীবাণু মুক্ত বিশুদ্ধ পানির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময়ে বক্তাগন বলেন, ওয়াসার পানি এখন আমাদের কাছে এক অভিষিক্ত পানি হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত পানির সমস্যার সমূখিন হচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে রান্না বান্না ও গোসলের কাজে পানির প্রয়োজনীতা অনেক বেশি। কিন্তু ওয়াসার কর্তৃপক্ষ আমাদের পানির সরবরাহ ঠিকমত দিতে ব্যর্থ হয়েছে। ওয়াসার পানির পাইপ লাইনে সমস্যা ও পানির ভিতর দিয়ে নানা রকম রোগ জীবাণু আসে কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ তার কোন উদ্যোগ নেয় না। আমরা মাসে মাসে ওয়াসা কর্তৃপক্ষ বিল পরিশোধ করে থাকি। সঠিক সময়ে আমরা ওয়াসার পানি সরবরাহ পাই না। ওয়াসার এই বিষাক্ত পানি ব্যবহার করে আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি। ওয়াসার কর্তৃপক্ষকে বার বার অতিবাহিত করলেও তারা কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি। আজ আমাদের এলাকাবাসীর বাধ্য হয়ে বিশুদ্ধ পানির দাবীতে মানববন্ধন করতে হচ্ছে।
তারা আরও বলেন, সামনে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা ও হিন্দু সম্পাদায়ের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান পূজা এই দুইটি বড় অনুষ্ঠান কে ঘিরে আমাদের বিশুদ্ধ পানির অতি দরকার। বর্তমান ওয়াসার কর্তৃপক্ষ আমাদের নাগরিকদেরকে সেবা দিতে ব্যর্থ হয়েছে। মাসে মাসে মাইকিং করে ওয়াসার বিল আদায় করছে কিন্তু বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে পানির লাইনের সংস্কার করা হয় না। আমরা এলাকাবাসীর পক্ষে থেকে ওয়াসা কর্তৃপক্ষ মানব বন্ধনের মাধ্যমে জানাচ্ছি যদি আগামী পনের দিনের মধ্যে আমাদের বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা না হয় তাহলে সবাই কে নিয়ে কঠোর কর্মসূচি পালন ও নারায়ণগঞ্জ ওয়াসা অফিস ঘেরাও করা হবে ।
নাসিক তের নং ওয়ার্ড এর বিশিষ্ট সমাজ সেবক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম বিপ্লব, ওয়াহিদ সাদিক বাবু, তরিকুল ইসলাম সোহেল, হাবিবুর রহমান শোভন, মাসুদুর হাসান রনি, সৈয়দ শফিউল হক , মহিউদ্দিন আহমেদ, নাছির উদ্দিন, অঞ্জয় বিশ্বাস প্রমুখ।

