বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের নগর খানপুরে সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের নগর খানপুরে ঘোষবাড়ি সরস্বতী পূজা মন্ডপে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপ মহিলা বিষয়ক সম্পাদিকা উর্মি ঘােষ, জেলা পূজা উদযাপন পরিষদ’র সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হােসেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জয় সহ অন্যান্যরা।
আলোচনা সভা ও পূজা শেষে নির্মল রঞ্জন গুহ সহ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

