বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড. ফজলুল রহমান বলেছেন, সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করতে চোর ডাকাত তৈরি করছে। দেশে লুটপাট করতে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করছে না। সরকারের সাহস থাকলে ভালো ভোটের ব্যবস্থা করুক।
গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় পদযাত্রা কর্মসূচির পূবে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব বলেন। পদযাত্রায় কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা এসমঢ উপস্থিত ছিলেন।
ফজলুল হক বলেন, এক সময় আওয়ামী লীগ স্লোগান ছিলো তত্ত্বাবধায়ক সরকার দরকার। এখন তা পাল্টে তারা বলছে তত্বাবধায়ক সরকারের দরকার নাই। অথচ তত্ত্বাবধায়কেই তারা ক্ষমতায় এসেছে।
বিভিন্ন সময়ের আন্দোলনের কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, কোন আন্দোলন বীথা যায়নি। বিএনপির ১০ দফা কর্মসূচিও বীথা যাবে না।
তিনি আরও বলেন, দেশের ৮ শতাংশ মানুষের কাছে ৬২ শতাংশ সম্পদ। প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ৮ থেকে ১০ জন নারীর লাশ আসে। দেশে গণতান্ত্রিক অধিকার এখন নাই। এক দিন সরকারকে সব হিসেব দিতে হবে।
পদযাত্রায় এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় বিএনপির সহ প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে পদযাত্রা নিয়ে বন্দর থানার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন নেতৃবৃন্দ।

