বিজয় বার্তা ২৪ ডট কম
আমলা নামের কামলারা কি
আমার দেশের রাজা?
কামলা আজ মালিককে দেয়
কান ধরিয়ে সাজা।
সংবিধানে দেশের মালিক
কৃষক শ্রমিক চাষা,
আরো কত অধিকার সব
ফুলঝুরিতে ঠাসা।
আমলা তুমি চাকরী করে
কামাও কাড়ি কাড়ি,
আমার দেয়া ট্যাক্সের টাকায়
হাকাও বাড়ী গাড়ী।
কোন সাহসে আমার দিকে
রাঙাও তোমার চোখ,
আমার টাকায় অন্ন বস্ত্র
তোমার ঘরের সূখ?
যদি আমি রুখে দাঁড়াই
কোথায় পালাবে তুমি?
মনে রেখ আমলা কামলা
দেশের মালিক আমি।
লেখক- মাকছুদুল আলম খন্দকার খোরশেদ
নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর।

