বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে আগুন দেয়া হলেও বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ভোররাতে দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেছিলো দুর্বৃত্তরা। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন তৎকালীন অন্তবর্তীকালীন সরকারের ৫ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ স্থাপনাটি প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। এরপর দেশের অন্যান্য জেলাতেও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়। প্রতিটি স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে শহীদদের নাম লেখা রয়েছে। ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের পর থেকে নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জের এ স্মৃতিস্তম্ভের পাশে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
