বিজয় বার্তা ২৪ ডট কম
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীণ সদর-বন্দরের ৬৪টি পূজা মন্ডপে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান কতৃক অনুদানের টাকা প্রতিটি মন্ডপ কমিটির কাছে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের গলাচিপা রাম কানাই আখড়ায় এ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বরাবরের মতো এবারো শারদীয় দূর্গোৎসব সফল ও সুন্দরভাবে আয়োজনের জন্য নিজ তহবিল থেকে সদর-বন্দরের প্রতিটি পূজা মন্ডপের জন্য অর্থ অনুদান দিয়েছিলেন। নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীণ ৬৪টি পূজা মন্ডপের জন্য ১৬ লাখ টাকা প্রদান করেন তিনি। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে সাংসদ অনুদানের এই টাকার চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার কাছে এবং ৬৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মন্ডপ প্রতি ২৫ হাজার টাকা বুঝিয়ে দিতে বলেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীণ প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারী কাগজে স্বাক্ষর করে ২৫ হাজার টাকা করে গুণে বুঝে নেন। সাংসদেও এই অনুদানের ফলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব সফলভাবে আয়োজন সম্ভব হবে জানান অনুদান গ্রহীতারা।
পরিশেষে সকলকে শারদীয় দূর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি শংকর সাহা ও মহানগর পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। প্রতিবারের মতো এবারো ধর্মীয় ভাব গাম্ভির্য ও উৎসাহ উদ্দিপনার সাথে নারায়ণগঞ্জবাসী শারদীয় দূর্গোৎসব উদযাপণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

