বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সদর উপজেলায় দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান।
গ্রেফতাররা হলেন- মিঠু চন্দ্র দাস (৩৮) ও আবু চন্দ্র সুত্র ধর (৪৫)। তারা নগরীর বাপ্পী চত্বর এলাকার কার্তিকের ছেলে ও মৃত পশুরাম চন্দ্র সুত্র ধরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ৪ জুন রাত সাড়ে ১০টায় ওই নারীকে কাজের কথা বলে শহরের নিমতলী তার থাই গ্লাসের দোকানে আসতে বলেন মিঠু। রাত ১১টায় দোকানে গেলে মিঠু ও তার সহযোগী মিলে তাকে নিমতলী এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। রাত ২টার অসুস্থ অবস্থায় ওই নারীকে বিল্ডিংয়ের নিচে ফেলে রেখে চলে যান তারা।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী কিছুটা সুস্থ হয়ে রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, ‘এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে।

