বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে পরিবারতন্ত্রের বিপরীতে; পরিবর্তনের লক্ষে পুনর্গঠন করার প্রত্যয় ঘোষনা করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতম নেতা ও নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, বুর্জোয়া রাজনীতির পালাবদলে ব্যাতিক্রম ছাড়া যুগ-যুগ ধরে একই দলের দুই পরিবারতন্ত্রের শাসনে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও এই দুই পরিবারের সম্পদ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আর এই সুযোগে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও বাম-প্রগতিশীল, আদর্শ ও নীতিনিষ্ঠ রাজনীতি ও রাজনীতিকদের দুর্বলতার কারণে গোটা নারায়ণগঞ্জ জুড়ে আজ রাজনৈতিক দুর্বৃত্ত ও রাজনৈতিক মাফিয়াদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। রাজনীতি এখানে জনসেবা আর দেশসেবার পরিবর্তে পরিণত হয়েছে ব্যক্তি প্রতিষ্ঠার প্রধান বাহনে । জনগণকে দেবার পরিবর্তে রাজনীতিকদের বড় অংশ এখন নেবার প্রতিযোগিতায় লিপ্ত।
তিনি বলেন, এযাবৎ কালের অপ্রাপ্তির মরুতে দাড়িয়ে মরুদ্যান সৃষ্টি করতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বদ্ধ পরিকর। তরুণের তারুন্যতাই পারে নারায়ণগঞ্জকে অপরাধ মুক্ত করে সুবোধ মানুষের বাসযোগ্য একটি আধুনিক ও সুখি সমৃদ্ধশালী নগরী হিসাবে প্রতিষ্ঠা করতে।
আজ ২১ সেপ্টম্বর বুধবার ১১নং ওয়ােের্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কর্তৃক আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা মোক্তার হোসেন। এলাকাবাসীর পক্ষ থেকে হোসেন আলী, আলাউদ্দিন শেখ, মন্নাফ মাতুব্বর, আকবর হোসেন প্রমূখ।
