বিজয় বার্তা ২৪ ডট কম
সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে নাসিক ১৩, ১৪, ১৫নং ওয়ার্ডে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সাবেক প্যানেল মেয়র এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। গতকাল সোমবার সকাল ১১টায় নন্দীপাড়া নিজ কার্যালয়ে ৩ শতাধিক দুঃস্থ নারীর মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি। এর আগে সকাল ৯টায় শহরের আমলাড়ায় মহামায়া সামাজিক সংগঠনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।
বস্ত্র বিতরণকালে কাউন্সিলর বিন্নি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই শ্লোগানেই এগিয়ে চলছে দেশ। এদেশে সকল ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। বর্তমান সরকার এদেশে সকল ধর্মের মানুষকে নির্বিঘেœ এবং নিরাপদে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এসময় আগামীতে এই সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগকে বিজয়ী করে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
বস্ত্র বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হামজা হাবীব মিশর।
দূর্যোগে ভলান্টিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ -কাউন্সিলর অসিত বরণ
বিজয় বার্তা ২৪ ডট কম
কমাতে হলে সম্পদের ক্ষতি-বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি এই স্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে ৩দিন ব্যাপী কর্মসূচীর শেষ দিনে অদ্য ১৫/১০/২০১৮ রোজ সোমবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মন্ডলপাড়া, নারায়ণগঞ্জে ১৫ ও১৬ নং ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নারায়ণগঞ্জ এর উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুকলা ঠাকুর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন, মো: ফজলুল হক, প্রকল্প সমন্বয়কারী, সিপিডি, মো: আরিফুল হক, স্টেশন অফিসার, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স, মন্ডলপাড়া, নারায়ণগঞ্জ, সিফাত আরা খানম, প্রধান শিক্ষক, ১১ নং বংশাল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমগীর হায়দার, সিনিয়র অফিসার, সেভ দ্য চিলড্রেন, ১৫ ও ১৬নং ওয়ার্ড সচিববৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অসিত বরণ বিশ্বাস বলেন আজকের এই ব্যাতক্রমী অনুষ্ঠান আমাদের আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের অনেক উপকারে আসবে যা পরবর্তীতে দূর্যোগ ঝুঁকি কমাতে এবং দূর্যোগপূর্ব প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে কোন দূর্যোগে ভলান্টিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ১৫ ও ১৬ নং ওয়ার্ডে ১৯৭ জন প্রশিক্ষিত ভলান্টিয়ার রয়েছে। এ সংখ্যা আগামীতে ৪০০ জনে উন্নীতকরনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১৫ নং ওয়ার্ডের ভলান্টিয়ার শহীদ আলামিন রবিন ১ম স্থান অধিকার করেন, ১৬ নং ওয়ার্ড থেকে সুমাইয়া আক্তার ২য় ও ঝর্ণা মনি ৩য় স্থান অধিকার করেন। এছাড়াও ১৫ ও ১৬ নং ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতায় ১১ নং বংশাল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ৫ম শ্রেণীর ছাত্র লোকনাথ সাহা ১ম, ২২ নং দেওভোগ সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র রাজ ২য় এবং ২৩ নং দেওভোগ সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী অধরা আক্তার মুনা ৩য় স্থান অর্জন করেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, কাজী এনামুল কবির, সহ: প্রকল্প সমন্বয়কারী, সিপিডি, নারায়ণগঞ্জ।
