বিজয় বার্তা ২৪ ডট কম
বিশাল শো ডাউন করে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পায়ে গেটে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
সোমবার বেলা ১১টায় নগরীর দেওভোগ নিজ বাড়ির সামনে দলীয় নেতাকর্মী জড়ো হয়। পরে বিশাল শো ডাউন করে পায়ে হেঁটে ইসদাইর এলাকায় জেলা পরিষদে গিয়ে দায়িত্ব গ্রহন করেন। একই সাথে ১৩ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য দায়িত্ব গ্রহন করেন।
জেলা পরিষদে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খালিদ মাহমুদ, শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ।
দায়িত্ব গ্রহনের পর চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, জেলা পরিষদ হবে দূর্নীতি মুক্ত এবং সকলের অংশ গ্রহন মুলক। তিনি বলেন, সকলকে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নের কাজ করবো। তিনি বলেন, নারায়ণগঞ্জের দলীয় রাজনীতিতে বিভাজন আছে। যদি দলীয় সব নেতা ও জনপ্রতিনিধিরা এক টেবিলে বসা যেতো তবে নারায়ণগঞ্জের উন্নয়ন আরো বেশী গতিশীল হতো। তিনি বলেন, রাগ অভিমান ভেঙ্গে সবাইকে এক সাথে করার জন্য আমি চেষ্টা চলিয়ে যাবো। রাজনৈতিক নেতাদের মধ্যে বিভাজন থাকলে নারায়ণগঞ্জের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে।
এদিকে শহরের ডিআইটিস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শো ডাউন করেন আনোয়ার হোসেন। পরে নেতাকর্মীদের নিয়ে পায়ে হেটে জেলা পরিষদের দায়িত্ব নিতে যান তিনি।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন আনোয়ার হোসেন। সিটি কর্পোরেশণ নির্বাচন হয়ে যাওয়ার কারনে জেলা পরিষেদের তিনটি এলাকার প্রতিনিধি নির্বাচন স্থগিত করে জেলা প্রশাসক ।

