বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শু র মাহমুদ বলেছেন, দলের বাইরে কোন প্রতীককে আমরা ভোট দিবো না। তাই আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের নৌকা মার্কা চাই । আমরা একমাত্র নৌকা প্রতীক কে দিবো । শনিবার ( ১৭ মার্চ ) সকাল এগারোটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে খানপুরস্থ বরফকল ঘাট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেডিং সেন্টারের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের শ্রমিককেরা অনেক নিপীড়িত ও নির্যাতিত । তারা নৌকা ব্যথিত অন্য কোন মার্কায় ভোট দিতে চায় না । তাই আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে আমরা নৌকা প্রতীক দেখতে চাই ।
এর আগে শুক্কুর মাহমুদের নেতৃত্বে জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন আহমেদ, জেলার সহ সভাপতি মোজাম্মেল হক, মোকলেছুর রহমান, আব্দুল মান্নান, মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম, মজিবুর রহমান, মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ শিকদার, মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ, জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার সুমি, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন প্রমুখ ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
