বিজয় বার্তা ২৪ ডট কম
নগরবাসী দূর্ভোগের হাত থেকে বাঁচার জন্য বহুদিনের কাঙ্খিত আশা- দখলমুক্ত ফুটপাত চাই। এই দাবী নিয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি সহ বহু সামাজিক, সাংস্কৃতিক সংগঠন রাজপথে আন্দোলন করেছে। মাঝে মধ্যে ২/১ দিনের জন্য ফুটপাত দখলমুক্ত হলেও পূনরায় দখলে চলে গেছে। আমরা সিটি কর্পোরেশন, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগ গ্রহণের জন্য একাধিক স্মারকলিপি দিয়েছি। অবশেষে গত কয়েকদিন পুর্বে সংস্থাগুলির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু রোড, শায়েস্তা খান রোড, সিরাজদৌল্লাহ রোড, শহীদ সোহরাওয়ার্দী রোড ও মীর জুমলা রোড হকারদের দখল মুক্ত করা হয়েছে। নগরবাসী স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে এবং প্রত্যাশিত ফল পেয়ে যার পর নাই খুশি। আমরা নারায়ণগঞ্জ নাগরিক কমিটি মাননীয় মেয়র, জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ফুটপাত দখলমুক্ত করার অনুরূপ যানজট দূর করার জন্য সম্বনিত কর্মসূচীর বিকল্প নাই। মীরজুমলা রোডে দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা প্রয়োজন। আমরা প্রত্যাশা করি উল্লেখিত রাস্তার ফুটপাতগুলির দখলমুক্ত স্থায়ী হউক এবং যে কোন অবস্থায় নগরবাসীর এই স্বস্তি অটুট থাকুক। আমরা দাবী করছি যে সমস্ত প্রকৃত হকার এখনো হকার্স মার্কেটে দোকান পায় নাই বা সংকুলান হয় নাই তাদেরকে মানবতার দৃষ্টিতে দেখে পূণর্বাসনের ব্যবস্থা করার জন্য মাননীয় মেয়র , জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানাচিছ।
