বিজয় বার্তা ২৪ ডট কম
নিহত মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী শিল্প, সংস্কৃতি ও বেদনার অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।
বুধবার (৮ মার্চ) ত্বকী হত্যার দশ বছর উপলক্ষে শীতলক্ষ্যা নদীর তীরে আলোর ভাসান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় শহরের পাঁচ নং ঘাট এলাকায় যেখানে ত্বকীর লাশ পাওয়া গিয়েছিলো সেখানে এ কর্মসূচি পালন করা হয়।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ত্বকী শিল্প, সংস্কৃতি ও বেদনার অংশ হয়ে গেছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্য নদীর পানি যেমনি দূষিত হয়ে গেছে, তেমনি আমাদের সমস্ত বাতাসও দূষিত হয়ে গেছে। ত্বকী হত্যা সেই সাথে বিচারহীনতা একের পর দৃষ্টান্ত স্থাপন করেছে। ত্বকী এখন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। ত্বকী তাঁর অসমাপ্ত জীবনের কথা বলছে। অসমাপ্ত যত বঞ্চিত মানুষ বিচারহীনতার শিকার ত্বকী তাদের কথা বলছে। এটাই আমাদের সব চেয়ে বড় পাওয়া।
তিনি আরো বলেন, ত্বকী ছিল মেধাবী। তাকে হত্যার মধ্য দিয়ে মেধার মৃত্যু হয়েছে। মানুষ কোথা থেকে মূল্যবোধ শিখবে, কেন আরেকজনের জন্য দাড়াবো ও প্রতিবাদ করবো এগুলো আমাদের প্রাইমারি স্কুলে শিখিয়েছে। কিন্তু প্রাইমারি স্কুলে এখন চাকুরি পেতে গেলে ১৬ থেকে ২০ লক্ষ টাকা লাগে । দ্রুত সময়ের মধ্যে হত্যার জড়িতদের বিরুদ্ধে অভিযোগ পত্র সহ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান এই তিনি।
এ সময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভগবানী শংক রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ত্বকীয় পিতা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, খেলাঘরের উপদেষ্টা রথীন চক্রবর্তীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেনর কর্মীরা। পরে ত্বকীর উপর নির্মিত প্রমান্য চিত্র প্রদশর্ননী করা হয়।

