নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মেধাবী ছাত্র তানভীর আহম্মেদ ত্বকীর সকল হত্যাকারীদের গ্রেফতার করতে দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবীতে মোমবাতি প্রজ্জলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭ টায় চাষাঢ়া শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্জলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ত্বকী মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বী, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম , বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নীখিল দাস , নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিমাংসু সাহা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ গন সংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন ।
এসময় বক্তরা বলেন, আগামী আট জুন ত্বকী হত্যার তিন বছর পার হবে। আজও এই হত্যাকান্ডের বিচার আমরা পাইনি । এক জনকে গ্রেফতার করা হলেও অন্যরা ধরা ছুয়ার বাইরে । এই সরকার কোন হত্যা বিচার সঠিকভাবে তদন্ত করছে না । বরং সরকার দলীয় লোকজন তাদের মদদ দিচ্ছে । যখনই কোন জায়গাতে হত্যাকান্ড সংঘটিত হয় তখন পুলিশ প্রশাসন হত্যাকারীদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে বাঁচিয়ে দেয় । সরকার জনগণের জীবন মালের নিরাপত্তা দিতে ব্যর্থ । ত্বকী হত্যার বিচার সামনের দিকে অগ্রসর হলেও তার কোন অগ্রগতি হচ্ছে না । আমরা অবিলম্বে ত্বকী হত্যার বিচার দাবী জানাচ্ছি ।