বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি ঘোষনার পর সকল ভেদাভেদ ভুলে নারায়ণগঞ্জে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে।
পূর্বের যেকোন সময় থেকে শক্তিশালী সংগঠন দেখে যাদের গাত্রদাহ হচ্ছে তাদের স্বার্থ সংরক্ষনে যারা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে নিয়ে অযাচিত মন্তব্য করেছে প্রকারন্তরে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই অসম্মান করার দুঃসাহস দেখিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এ্যাড. আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল এক যুক্ত বিবৃতিতে এসকল কথা বলেন। তারা আরো বলেন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। দলের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ড করে তারা আজ চিহ্নিত। বিএনপির তৃনমূল সময়ে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দিবে ইনশাল্লাহ।

