বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারি কলেজে কর্মরত বেসরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরী সরকারি করণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দরা ।
শনিবার ( ২২ সেপ্টেম্বর ) বেলা সাড়ে দশটায় সরকারি মহিলা কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিশ বছর যাবত বেসরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছি । এর ভিতরে আমাদের সরকারি চাকুরিতে যোগদানের বয়স শেষ হয়ে গেছে । আমরা যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেসরকারি কর্মকর্তা কর্মচারী আছি আমাদের কথা সরকার জানে না । জানলে অবশ্যই আমাদের কথা বিবেচনা করতো । তারা আরও বলেন, আমরা যেই কাজ করি সেই এককই কাজ করে সরকারি কর্মকর্তারা ১৫ /২০ হাজার টাকা বেতন ভাতা পাচ্ছে । কিন্তু আমরা কেউ কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত বেসরকারি বেতন ভাতা পাচ্ছি । ২০০৪ আসলে হতে বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি করণ পুরোপুরি বন্ধ হয়ে যায় । আমরা এখনও একবুক আশা নিয়ে সরকারি করণ হওয়ার জন্য অপেক্ষা করছি । তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের অনুরোধ করছি আমরা যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেসরকারি কর্মকর্তা কর্মচারী আছি আমাদের কে সরকারি করণের জন্য জোর দাবি জানাচ্ছি ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ মানিক মিয়া, মোঃ আরিফুর রহমান, খালেদা আক্তার, অঞ্জনা রানী রায়, মোঃ জাহাঙ্গীর, মোঃ মোজাম্মেল হক, মতিউর রহমান, রুবেল হোসেন সহ অনেকেই ।
দাবি সমূহ হলো – (১) বয়সের কথা বিবেচনা করে চাকুরিতে যোগদানের তারিখ হতে সরকারি করণ । ( ২ ) অধ্যক্ষ মহোদয় কে নিয়োগ দেওয়ার ক্ষমতায়ন ।
