বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, তারেক রহমান রাজনীতি করতেন সাধারণ মানুষের জন্য । তিনি সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে গিয়ে তাদের সাহায্য করতেন । আর তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন সবাই সাধারণ অসহায় ও দুস্থ মানুষের পাশে গিয়ে তাদের কে সাহায্য করেন । আমরা তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতেই আজ সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি । শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছি । তিনি আরো বলেন, আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক জাতীয়তাবাদীতে বিশ্বাসী । তাই সকল জাতীয়তাবাদী বিশ্বাসী নেতাকর্মীরা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক কাজ করতে হবে । অন্য কোন নেতার না । তাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোন কর্মসূচি ঘোষণা করবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তা বাস্তবায়ন করবো ।

রবিবার ( ২৬ নভেম্বর ) বিকেলে সোনারগাঁ থানা ছাত্রদলের আয়োজনে কাঁচপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষ্যে গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন ।
এ সময় সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসাইন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ সেলিম হক আরোও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা জি এস শাহ আলম, রফিকুল ইসলাম, আঃ জব্বার, মঈনুল হাসান রবিন, তরিকুল হাসান লিংকন , শাহাজাদা আলম রতন,নাজিম পারভেজ , জুয়েল রানা, আশিকুর রহমান অনিক, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোজাম্মেল হক, তরিকুল ইসলাম সরকার, আলমগীর বাদশা, সাইফুল ইসলাম, কাজী হিমেল, প্রমুখ ।
পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক ৫৩ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ।
