BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

তারেক জোবায়দ’র গ্রেফতারী পরোয়ানায় বিএনপি চিন্তিত নয়- ফখরুল

BijoyBarta 24 by BijoyBarta 24
নভেম্বর ৭, ২০২২
in ব্রেকিং নিউজ, রাজনীতি
0
তারেক  জোবায়দ’র গ্রেফতারী পরোয়ানায় বিএনপি চিন্তিত নয়- ফখরুল
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে বিএনপি চিন্তিত নয় জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছুই যায়-আসে না। তার নামে তো আরও মামলার রায় আছে। আন্দোলনের মাধ্যমে বিজয়ের বেশে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

রোববার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল। দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ আয়োজন করে যুবদল।

দুপুর ২টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টা থেকেই ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন যুবদল নেতারা। তারা খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্তি ও তারেক রহমান দম্পতির গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। সমাবেশে গাজীপুর, মানিকগঞ্জ, নারায়াণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ যুবদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, দেশের ১৮ কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে সেই জনগণের নেতা ও তার সহধর্মিণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কোনো গুরুত্ব নেই, কারণ এতে তাদের কিছুই যায়-আসে না। দেশের জনগণ বিজয়ের বেশে তাদের ফিরিয়ে আনবে, খালেদা জিয়াকে কারামুক্ত করবে।

বিএনপির ২৫ লাখ নেতাকমীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গণতন্ত্রে উদ্ধারের চলামন আন্দোলনেও মামলা দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। তাতে কি আমাদের দমিয়ে রাখতে পেরেছে? পারেনি আর পারবেও না। তিনি বলেন, তারেক রহমানকে দেশের জনগণ বিজয়ের বেশে দেশে ফিরিয়ে আনবে। খালেদা জিয়াকে মুক্ত করবে তারা।

বিএনপির বরিশালের সমাবেশের দুটি চিত্র তুলে ধরে ফখরুল বলেন, ওই দিন সমাবেশে একজন বয়স্ক মানুষ তিনদিন ধরে শুয়ে ছিলেন, তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আপনি এত কষ্ট করে কেন এসেছেন? উত্তরে তিনি বলেন, আমার ঘরে খাওয়া নেই, বিএনপি ক্ষমতায় এলে আমার ভাতের ব্যবস্থা হবে। আরেকজন বরস্ক নারী সমাবেশে এসেছিলেন বহু কষ্ট করে, তার কাছে জানতে চাওয়া হলো আপনি কেনো এসেছেন মা? তিনি বলেন, আমি পরিবর্তন দেখতে এসেছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২০১৮ সালের তারেক রহমানের মামলা কবর খুঁড়ে বের করা হয়েছে, আর আপনাদের দুর্নীতি প্রকাশ্যে হচ্ছে। এর সাক্ষী দেশের জনগণ। আজকে ওবায়দুর কাদের বলেন খেলা হবে, কার সঙ্গে খেলা হবে? বিএনপি সঙ্গে? পারবেন না সেই খেলায় পরাজিত হবেন, কারণ দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। তারেক রহমান দেশের মানুষকে দুনীতিবাজ সরকারের বিরুদ্ধে জাগিয়ে তুলেছেন বলেই তাকে দমিয়ে রাখতে মামলার হিড়িক।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা দুর্নীতি করেন না, জানেন না তাদের দুর্নীতিবাজ বানানো হয়েছে। দেশের প্রধানমন্ত্রী কি ধোয়া তুলসি পাতা? তিনি কি দুর্নীতি করেননি? ওবায়দুল কাদের কত টাকা নিয়ে ধরা পড়েছিলন? বেশি বাড়াবাড়ি করবেন না।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম আলাল, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ বক্তব্য দেন।

পরে

বিএনপির অনেক নেতাই নির্বাচনে অংশ নিতে উদগ্রীব -তথ্যমন্ত্রী

আগে

সোনারগায়ে গাঁজা সহ গ্রেফতার ২

আগে
সোনারগায়ে গাঁজা সহ গ্রেফতার ২

সোনারগায়ে গাঁজা সহ গ্রেফতার ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.