বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউস বিশ্বরঙের ২৩ বছর পর্দাপণ উপলক্ষ্যে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেলুন উড়িয়ে ও কেক কেটে ফ্যাশন হাউস বিশ্বরঙের জম্ম উৎসব উদযাপন ।
বুধবার ( ২০ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ফ্যাশন হাউস বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহা’র উপস্থাপনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, তানভিন সুইটি, নাদিয়া আহমদ, মৌটুসী বিশ্বাস, কাজী নওসাবা আহম্মেদ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা প্রমূখ ।

