বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। মঙ্গলবার বেলা ১০টা থেকে শুরু হয় এই অভিযান। সবশেষ দুপুর ২টা পর্যন্তও অভিযান চলমান রয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ জানায়, এই মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা রয়েছে। এসব অবৈধ স্থাপনাকে ঘিরে অনেক সময় নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত হয়ে থাকে। এছাড়াও প্রায় সময়ই এই মহাসড়কে ঘটে নানা দূর্ঘটনা। যার জন্যও এসব অবৈধ স্থাপনা অনেকাংশে দায়ী। তাই মহাসড়কের সাইনবোর্ড এলাকার বিভিন্ন পরিবহনের কাউন্টার, গ্যারেজ, তুলার হোডাউনসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান নিয়মিতই পরিচালিত হবে বলে জানায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে।

