বিজয় বার্তা্ ২৪ ডট কম
বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যাণে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ -২ আড়াইহাজারে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগদান করেন । রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার থানা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকা মৎস্য ভবনের সামনে এসে জড়ো হয় । পরে সমবেত নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যোগদান করেন । নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ । সকলের মুখে ছিলো একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, সরকার আবারো একটি ভোটারবিহিীন নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে। আর এ জন্যই বিএনপি চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। কিন্তু বাংলার মাটিতে শহিদ জিয়ার একটি সৈনিক বেঁচে থাকতেও সরকারের এ ষড়যন্ত্র সফল হবে না। এদেশে খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, আড়াইহাজার থানা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক জুয়েল আহমেদ , যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, মো: ইমরান কাউছার, আড়াইহাজার থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার সহ অনেকেই ।
