বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের মা মরহুমা মনজু বেগমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ডিসেম্বর মাগরিবের নামাজের পর শহরের মিশনপাড়া সলিমুল্লাহ রোড জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মীর নাছির উদ্দিন, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আঃ মালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারন সম্পাদক কাজী মেসবাহুল আলম, যুগ্ম সম্পাদক আবুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক এবিএম মহসিন বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান, আজিজুল পাটোয়ারী, নারায়ণগঞ্জ ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকত উল্লাহ, বিএনপি নেতা মমিন উল্লাহ তপন, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানা, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন আনু, বিএনপি নেতা রোমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন।
