বিজয় বার্তা ডট কম
নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এই মাসের ২য় সপ্তাতে নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ২য় সপ্তাহেই জতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি বাংলাদেশর ইতিহাসে ২০২৬ সালে একটি সুন্দর নির্বাচন হবে। এতে কোন শংকা, আশাংকা, ভয় ও দ্বিধার অবকাশ নেই।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে তা আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি। নতুনভাবে যে সংযোজন হয়েছে গণভোট। তার জন্য আমরা পুরোদমে প্রস্তুতি নিয়েছি।
নির্বাচন কমিশনার জানায়, নির্বাচনে কোন ধরনের আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে। ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙখলাবাহিনী সব সময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নিবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানায় এই কর্মকর্তা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মোঃ মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

