বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে বিপ্লব নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ বন্দুকযুদ্ধ হয়।
বিপ্লব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারি এলাকার সুলতান মিয়ার ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান বন্দুক উদ্ধার করা হয়েছে।
ডিবির এসআই কামরুল জানান, বিপ্লবের বিরুদ্ধে শুধু ফতুল্লাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। তিনি শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত। তাকে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে। পরে ডিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে আহত হন এসআই ওসমান, এএসআই সোহেল এবং দুই কনস্টেবল।
