বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ডিবির অভিযানে ৩ অপহৃত উদ্ধার সহ ৫ অপহরনকারীকে আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার ভোর ৪ টায় দেওভোগ এলাকায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এসআই গিয়াস উদ্দিন, এএসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অপহরনকারীদের কাছ থেকে ০২টি ধারালো চাকু, মুক্তিপনের ২৫০০/- টাকা, ০৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
অপহৃতরা হলেন, ১। আঃ রহিম (৩০), পিতা- মোঃ মাজুম আলী, সাং- বানিয়াপাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়। ২। মোঃ ফরিদুল ইসলাম (১৬), পিতা- মোঃ জহুরুল ইসলাম, সাং- ফুলবাড়ী, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়। ৩। মোঃ রাকিব (২২), পিতা- মৃত অলিয়ার রহমান, সাং- বানিয়াপাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়। সর্ববর্তমান ঠিকানা- লেবার, ইকবাল এন্টারপ্রাইজ, মেরিন একাডেমী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ
অপহরণকারীরা হলেন, ১। রবিউল আবেদীন ওরফে রবিন (২১), পিতা- মোঃ জয়নাল আবেদীন, সাং- দেওভোগ পাক্কা রোড, থানা ও জেলা- নারায়ণগঞ্জ। ২। মোঃ রানা (২২), পিতা- মোঃ রুহুল আমিন, সাং- হারিদিয়া, থানা-লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা-দেলোয়ারের বাড়ীর ভাড়াটিয়া, ডিএন রোড, নন্দিপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ। ৩। মোঃ হৃদয় (২২), পিতা- মোঃ শাহীন, সাং- জুবায়েরের বাড়ীর ভাড়াটিয়া, ডিএন রোড নন্দিপাড়া,থানা ও জেলা- নারায়ণগঞ্জ। ৪। মোঃ আলামিন (২৬), পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং- সালেনগর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। ৫। মোঃ মিঠু (২৭), পিতা- অবন শেখ, সাং- পাইকপাড়া সর্দ্দারগলি, থানা ও জেলা- নারায়ণগঞ্জ।

