বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ২৯ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সেলিম মিয়া সংগীয় ফোর্স নিয়ে শহরের উকিলপাড়া থেকে মাদক ব্যবসায়ী বকুল(২৭) কে ২৯ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
আটককৃত বকুল (২৭) পিতা মনতাজ সাং কোষ্টপুর মরিচা, থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর ।
জেলা গোয়েন্ধা শাখা (ডিবি)’র এসআই মো. সেলিম মিয়া জানান, আটককৃত বকুল বহুদিন দিন ধরে দিনাজপুর থেকে মাদক এনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে । বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমি সংগীয় ফোর্স নিয়ে অভিযানে করে ২৯ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করি । এর বিরুদ্ধে মাদক দ্রব আইনে মামলা রুল জারি করা হয়েছে ।
