বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর থেকে ১৯ হাজার ৪শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিবি ৫নং টিম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড ইসলামিয়া মার্কেটের সামনে থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৪শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । গ্ৰেফতারকৃত আসামি বন্দরের কলাগাছিয়া নিংশেন মৃত মনির হোসেনের ছেলে মোঃ হারুণ।
জেলা গোয়েন্দা ( ডিবি )’র ৫নং টিমের পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হুসাইন, জলিল মাতুব্বর, ওসমান মিয়া, এএসআই নাসির উদ্দিন, মোঃ সোহাগ মিয়া সহ টিম অভিযান চালিয়ে আসামীর কাছে ১৯ হাজার ৪শ পিছ ইয়াবা সহ হাতেনাতে আটক করি। এ সময় মাদক ব্যবসায়ী ব্যবহৃত মোবাইল ও নগদ ৫৩৪৫ টাকা উদ্ধার করা হয়েছে। অপরদিকে হারুণের সহযোগিতা মোঃ জনি একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামী আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

