বিজয় বার্তা ২৪ ডট কম
আজ মঙ্গলবার ১৯ মে ছিল টিম খোরশেদ-১৩ ও টাইম টু গিভ যৌথ উদ্যোগে ১০ দিন ব্যাপী ১০ হাজার পরিবারকে বিনামূল্যে সবজী বিতরণের ৭ম দিনে সকাল ০৯ টা থেকে সামাজিক দূরত্ব রক্ষা করে বন্দর থানার কদমরসূল, খাদেম পাড়া, পূর্বপাড়া, কবিলের মোড় বন্দর বাজার এলাকা সহ ৫টি স্পটে কমপক্ষে ১২০০ দুঃস্থ ও নিন্ম মধ্যবিত্ত্ব পরিবারের মধ্যে ১৫ মন সবজী বিতরণ করা হয়।
ঊল্লেখ্য যে, বাংলাদেশে করোনা আঘাত হানার পর গত ০৮ ই মার্চ থেকে শুরু হওয়া সচেতনতা বৃদ্ধি স্যানিটাইজার তৈরী ও বিতরন, করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার,টেলি-মেডিসিন সেবা ও খাদ্য সহায়তার পাশাপশি ১০ দিন ব্যাপী ১০ হাজার পরিবারকে ঞরসব ২ এরাব ও ঞবধস কযড়ৎংযবফ-১৩ ঠঝ ঈড়ারফ-১৯ যৌথ উদ্যোগে দিগুবাবুর বাজার থেকে নগদ অর্থে সবজী কিনে ১৩ নং ওয়ার্ড সহ মহনগরীর বিভিন্ন মহল্লায় বিনা মূল্যে দুঃস্থ জনগণের মাঝে বিতরণ শুরু করেছে।
টিম খোরশেদ-১৩ এ প্রধান সমন্বয়কারী ও টিম লিডার এবং টাইম টু গিভ এর এডমিন প্যানেলের সদস্য কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও টাইম টু গিভ এর মুখপাত্র আহমেদ জিদান বলেন, যতদিন করোনা সংকট চলবে আমরা ততদিন বিভিন্ন উপায়ে আমরা যৌথ ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশা-আল্লাহ।ডিস্ট্রিবিঊশনে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন,নারায়নগন্জ্ঞ এর সদস্যরা।

