বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টানবাজারে র্যাবের অভিযানে ৬১.২৫ লিটার বাংলা মদ বা চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রাতে সদর মডেল থানাধীন টানবাজারের সিটি কলোনী (মেথর পট্টি) এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত অপর ০৩ জন লোক পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, টানবাজার সিটি কলোনী এলাকার মৃত মতি লালের ছেলে অমৃত লাল ও মৃত পান্না লালের ছেলে হিরা লাল।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যা নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানায়, বর্ণিত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ জেলার সদর থানা এলাকা সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে গ্রেফতারকৃতদের হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

