বিজয় বার্তা ২৪ ডট কম
মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার অভিযোগে মামলায় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ এপ্রিল মঙ্গলবার রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকাস্থ নির্মাণাধীন একটি বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সে মামলার এজহারভুক্ত আসামী নয়।
এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন গত ২৮ মার্চে হরতালে ও ৩ এপ্রিল সোনারগায়ের রয়েল রিসোর্টসহ আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর, বাড়ী-ঘরে হামলা, সহিংসতা, অগ্নিসংযোগসহ সংঘটিত ভয়াবহ অপরাধের পর দায়ের করা মামলায় আজ মঙ্গলবার রাত পর্যন্ত ৮০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সোনারগায়ের মামলায় ৫১ জন, সিদ্ধিরগঞ্জের মামলায় ২৩ জন ও রুপগঞ্জের মামলায় ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতারকৃতরা হেফাজত ইসলাম, বিএনপি ও জামাত নেতা-কর্মী ও সমর্থক। র্যাব ও পুলিশ এসব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করছে।
র্যাব ও পুলিশের তথ্যমতে হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব, পুলিশ ও পরিবহন ব্যবসায়ী বাদী হয়ে ৮টি মামলা করেছে। মামলাগুলোতে বিএনপি, জামাত ও হেফাজতের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। সোনারগা থানায় মোট ৭টি মামলা এবং রুপগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করেছে। পুলিশ বলছেন, তারা ঘটনার ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে আসামীদের সনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছেন এবং সেভাবেই গ্রেফতার করা হচ্ছে। পুলিশ অপরাধী কাউকেই ছাড় দিবে না
১৪-৪-২০২১

