বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক এর আয়োজন কোরআন খতম, মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে ।
বুধবার ( ১৫ আগষ্ট ) দুপুর বারোটায় শহরের ১ নং রেল গেইটস্থ বাস টার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উপস্থিত ছিলেন, উৎসব পরিবহনের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ, আমির মাহমুদ খসরু, মোঃ সামসুজ্জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১ম সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রহমান সহ অনেকেই ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় । পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।

