বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি ও শ্রমিক কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে ।

বুধবার ( ১৫ আগষ্ট ) দুপুরে চাঁনমারি এলাকায় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি ও শ্রমিক কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির উপদেষ্টা মোঃ শাহ নিজাম, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি ও নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ, সহ সভাপতি মোঃ আবুল হোসেন মিঠু, মোঃ দ্বীন ইসলাম দিলা, মোঃ রহমত উল্লাহ, মোঃ শামছুল করিম, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ হানিফ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আহমেদ, জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি ড্রাইভার শ্রমিক কমিটির সভাপতি মোঃ নুরু, কার্যকরী সভাপতি মোঃ মুকুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জামাল, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান, আঃ রাজ্জাক বাবুল প্রমুখ।

